ইরানে আবারো বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। হরমূজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন (১২ জুলাই) রয়টার্সের বরাত দিয়ে এই খবর দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার শিকার বেসামরিক ওই জাহাজে আগুন ধরে গেছে এবং এর ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জাহাজটি আর চলতে পারছে না। এ ছাড়া জাহাজের এক বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
সেন্টকম আরো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই ইরানের ওপর এই পাল্টা হামলা চালানো হয়েছে।



