ইরানে মার্কিন হামলার পর অপরিশোধিত তেলের দাম আবারো বেড়েছে।
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানের ওপর হামলা এবং বাণিজ্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। এরপর তেলের দাম বেড়েছে এবং বন্ডের দরপতন হয়েছে।
মার্কিন অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, বাজার অংশগ্রহণকারীরা সম্ভাব্য বর্ধিত মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারকে বিবেচনায় নেয়ায় ১০ বছর মেয়াদী ট্রেজারি ফিউচার্সের দর সাত পয়েন্ট কমেছে।
সূত্র: আল জাজিরা



