বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি কমেছে। গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৯৭ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ কারণে ২০২৬ সালের জন্য বিশ্বব্যাপী তেলের চাহিদার পূর্বাভাস কমানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন পাঁচ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে এনেছে।
সূত্র: আল জাজিরা


