ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় কমলো তেলের দাম

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের জন্য একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে এবং নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করার জন্য সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেল
তেল |ফাইল ছবি

এশিয়ার বাজারগুলোতে সোমবার (২৪ আগস্ট) সকালে তেলের দাম কমেছে। কারণ বিনিয়োগকারীরা ইরানের ওপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ঘোষণার জন্য অপেক্ষা করছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে নেমেছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের জন্য একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে এবং নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করার জন্য সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা