যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলা থামছেই না। আর এর সরাসরি আঁচ লেগেছে বিশ্ব বাজারে। তেলের দাম এক ধাক্কায় ২ শতাংশ বেড়ে গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৬৮ সেন্ট বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৮৪ ডলার ৯৮ সেন্টে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৬৫ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭৯ ডলার ৭৯ সেন্ট।
এর আগে সোমবারের বাজার ছিল আরও বেশি নাটকীয়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম এক লাফেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। ২০২০ সালের মে মাসের পর একদিনে তেলের দাম এতোটা লাফিয়ে বাড়ার ঘটনা আর ঘটেনি।



