ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপ হয়। ওই আলোচনায় পুতিন ইরান-সংক্রান্ত ইস্যুতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন বলে ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “তিনি (পুতিন) সহায়তা করতে চান। তবে আমি তাকে বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে চলমান আলোচনায় যুক্ত হতে আগ্রহী পুতিন এবং এ ক্ষেত্রে মস্কো ওয়াশিংটনকে সহায়তা করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে ট্রাম্প জানান, পুতিনের সাথে তার টেলিফোন আলাপ ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে এবং ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধানের সম্ভাবনাও দেখা যাচ্ছে।
সূত্র: সিএনএন



