তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে খামেনির লাশ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি |সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছে, ‘ইসলামী বিপ্লবের শহীদ নেতার লাশ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়েছে।’

সূত্র: বাসস