মধ্যপ্রাচ্যে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার (৯ জুলাই) বলেছেন, হরমুজ প্রণালী শুধু ‘ইরানের নির্ধারিত ব্যবস্থার’ অধীনেই খুলে দেয়া হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে দমন-পীড়ন এবং প্রতিশ্রুতি ভঙ্গের আর কোনো পরিণতি ছাড়াই পার পাওয়া যাবে না।’
গালিবাফ আরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি হামলা চালান, তাহলে পাল্টা হামলার মুখেও পড়বেন।’
সূত্র: বাসস



