দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ

দক্ষিণ লেবাননের বেইত লিফ ও সারবিন শহরে গোলাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। ভোরের গোলাবর্ষণে আল-মানসুরি, মাজদাল জৌন ও বেইত আল-সায়াদ শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি বাহিনী
ইসরাইলি বাহিনী |ফাইল ছবি

দক্ষিণ লেবাননের টায়ার জেলার নিকটবর্তী বেইত লিফ ও সারবিন শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএ আরো জানায়, ভোরের গোলাবর্ষণে আল-মানসুরি, মাজদাল জৌন ও বেইত আল-সায়াদ শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননজুড়ে বেশ কয়েক সপ্তাহ ধরে অবিরাম গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে।

সূত্র : আল জাজিরা