৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

ইরানের কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পশ্চিম কেরমানশাহ প্রদেশের কুজারানের কাছে ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার (৫ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |ফাইল ছবি

ইরানের কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিম কেরমানশাহ প্রদেশের কুজারানের কাছে ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার (৫ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সংস্থাটি আরো জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে (জিএমটি ০৩:৪৩) এ কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ থেকে ৬৫ কিলোমিটার দূরে।

সূত্র: আল জাজিরা