ইসরাইলি হামলায় ২ ইরানি সেনা নিহত

নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি ও আলিরেজা আবিরি। মঙ্গলবার তেহরানে তাদের দাফন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সম্প্রতি আবারো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল
সম্প্রতি আবারো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল |ফাইল ছবি

ইসরাইলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম।

নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি ও আলিরেজা আবিরি। মঙ্গলবার তেহরানে তাদের দাফন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য, এর আগে ইরানি সংবাদমাধ্যম তেহরানসহ অন্যান্য শহরে ইসরাইলি হামলার খবর জানিয়েছিল।

সূত্র : বিবিসি