ইরাকে গাড়িচাপায় নিহত ৯, আহত ১২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে বৃহস্পতিবার (১৬ জুলাই) গাড়িচাপায় কমপক্ষে নয়জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত যানবাহন
দুর্ঘটনাকবলিত যানবাহন |সংগৃহীত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে বৃহস্পতিবার (১৬ জুলাই) গাড়িচাপায় কমপক্ষে নয়জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ সংখ্যাটি প্রাথমিক। নিহতরা শিয়া মুসলিমদের বার্ষিক কারবালা তীর্থযাত্রার একদল তীর্থযাত্রীর অংশ ছিলেন।

এ পদযাত্রাটি নবী হযরত মুহাম্মদ (সা:)-এর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের ৪০তম দিনকে স্মরণে করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী সালেহ আল-হাসনাউই চিকিৎসা কর্তৃপক্ষকে জরুরি সহায়তা ব্যবস্থা গ্রহণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

এই দুর্ঘটনার পর বসরার গভর্নর আসাদ আল-ঈদানি তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি