ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন হামলার সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান এর প্রতিশোধ নেবে। হামলা করলে পাল্টা আঘাত পাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
গালিবাফ বলেন, ‘আমেরিকা এখনো শেখেনি যে হুমকি দেয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা এখন আর বিনামূল্যে হয় না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, হামলা করলে আঘাতও পাবে।’
তিনি আরো বলেন, তেহরানের নির্ধারিত নিয়মেই হরমুজ প্রণালী খুলবে।
গালিবাফ বলেন, ‘অযথা হাত-পা নাড়বেন না, নইলে আরো গভীরে তলিয়ে যাবেন। হরমুজ প্রণালী কেবল ‘ইরানি ব্যবস্থাপনার’ মাধ্যমেই খুলবে, আমেরিকার হুমকিতে নয়।’
সূত্র: মিডল ইস্ট আই



