ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অব্যাহত রয়েছে : আইআরজিসি

আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি বলেছেন, যারা মনে করত ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত এবং যুদ্ধ চলতে থাকলে এই মজুদ ফুরিয়ে যাবে, ইরানি বাহিনী তাদের ভুল প্রমাণ করেছে। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অব্যাহত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি
আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি |ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশন্যারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র সরদার মোহেব্বি বলেছেন, যারা মনে করত ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত এবং যুদ্ধ চলতে থাকলে এই মজুদ ফুরিয়ে যাবে, ইরানি বাহিনী তাদের ভুল প্রমাণ করেছে। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অব্যাহত রয়েছে।

দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মোহেব্বি বলেন, ‘শত্রুর জন্য যা তৈরি করা হয়েছে, তা হলো কৌশলগত অস্ত্রের মজুদের ক্ষয় ও হ্রাস। শত্রুর কৌশলগত অস্ত্রের ক্ষয়কে এই যুদ্ধের অন্যতম সাফল্য ও সম্মান হিসেবে বিবেচনা করা হয়।’

তিনি দাবি করেন, একইসাথে একাধিক রণাঙ্গনে যুদ্ধে করতে পারে- যুক্তরাষ্ট্রের এমন সামরিক মতবাদ নিয়ে সন্দেহ তৈরি করেছে এই যুদ্ধ।

মোহেব্বি বলেন, ‘এই যুদ্ধে আমরা এমন পরিস্থিতি তৈরি করেছি, যা তাদের একাধিক রণাঙ্গন সামলানোর ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে।’

সূত্র : আল জাজিরা