তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অুনষ্ঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেন।

নয়া দিগন্ত অনলাইন
গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল
গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফনপ্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই জানাজা উপলক্ষে শুক্রবার থেকেই তেহরান মসজিদে কড়া নিরাপত্তা জারি করা হয়।

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর দেশটিতে তার জন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও দাফন কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই সর্বোচ্চ নেতার লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শনিবার সকাল স্থানীয় সময় ভোর ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্ম হয়েছিল আলি খামেনির। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সূত্র : বিবিসি ও অন্যান্য