ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর শনিবার (২৫ এপ্রিল) সকালে কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, তেহরান থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল ও সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে।
এদিকে, ইরানের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ বিমানবন্দরটি এই সপ্তাহের শুরুতে পুনরায় চালু হয়েছে।
সূত্র: আল জাজিরা



