ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টারত একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
স্থানীয় সময় রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
মার্কিন আগ্রাসী বাহিনীর ওই এমকিউ-১ মডেলের ড্রোনটি ইরানের পানিসীমায় ঢুকে পড়েছিল। কোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা চালানোর আগেই আইআরজিসির অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানা ড্রোনটিকে মাঝআকাশেই গুঁড়িয়ে দেয়।
এই ঘটনার পর আইআরজিসির বিমান প্রতিরক্ষা বিভাগ থেকে একটি কড়া বার্তা দেয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিজস্ব পানিসীমা এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা প্রস্তুত। এরপরেও যদি কোনো পক্ষ এমন আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং তারা সাথে সাথেই যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেয়া হবে।



