আবারো বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবারো তেলের দাম বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১টায় ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে |ফাইল ছবি

বিশ্ববাজারে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবারো তেলের দাম বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১টায় ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের মতে, ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে সরবরাহ ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

গত সপ্তাহে ব্রেন্টের দাম ৭ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা ২০ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধি।

সূত্র : আল জাজিরা