ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি ‘নিয়ম না মানা’ তেলবাহী ট্যাংকারকে তারা থামিয়ে দিয়েছে।
মঙ্গলবার আইআরজিসি এ দাবি করেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরনা প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি নিয়ম না মানা তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এরপর ট্যাংকার দুটি থামিয়ে দেয়া হয়।’
সূত্র : বাসস



