ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে মার্কিন হামলায় পানি পরিশোধন পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস থাকা ২০ গ্রামের সুপেয় পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামজেহ পুরের বরাত দিয়ে তাসনিম নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
হামজেহ পুর এই মার্কিন হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, সমুদ্র থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পরিশোধন কেন্দ্রের একটি পাওয়ার ট্রান্সফরমার ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।
হামজেহ পুর বলেন, এই গ্রামগুলোর বাসিন্দা তীব্র পানি সঙ্কটে আছেন।
সূত্র: আল জাজিরা



