হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে একটি ‘সুনির্দিষ্ট ও দ্রুত’ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে একটি ‘সুনির্দিষ্ট ও দ্রুত’ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে ইরান। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইরান জানায়, এই পানিপথে মার্কিন বিমান বাহিনীর অব্যাহত উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তাকে বিপন্ন করছে।

দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার বলেছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য সব ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে অবশ্যই তেহরানের নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। নির্ধারিত পথ অনুসরণ না করলে বা নৌচলাচল প্রোটোকল মেনে চলতে ব্যর্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: মিডল ইস্ট আই