তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

বিমানবন্দরের এক ঘোষণায় জানানো হয়েছে যে আগামীকাল শনিবার থেকে ওই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট চালু হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ অ্যাজেন্সি।

আজ শুক্রবার সংস্থাটি বলেছে, বিমানবন্দরের এক ঘোষণায় জানানো হয়েছে যে আগামীকাল শনিবার থেকে ওই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট চালু হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।

সোমবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর দেশটিতে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

সূত্র : বিবিসি