ইয়েমেনে হাউছিদের ড্রোন হামলায় নিহত ২, আহত ১৫

ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাউছিদের ড্রোন হামলায় দু‘জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা
ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা |সংগৃহীত

ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাউছিদের ড্রোন হামলায় দু‘জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। সরকার-সমর্থিত একটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আলজুমহুরিয়া টিভি জানায়, হাদরামৌত প্রদেশের আল-আবর মরু এলাকায় অবস্থিত সরকারের ‘নেশনস শিল্ড ফোর্সেস’-এর তৃতীয় ডিভিশনের একটি ক্যাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এই হামলা প্রসঙ্গে ইয়েমেন সরকার বা ‘নেশনস শিল্ড ফোর্সেস’-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।

হাউছি গোষ্ঠীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি