গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রোববার (২৬ এপ্রিল) সকালে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রোববার (২৬ এপ্রিল) সকালে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আল-মুঘরাকার কাছে একটি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা শহরের কাছে ইসরাইলি গোলাবর্ষণ ও ট্যাঙ্কের শেলিংয়ে আরো দু’জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এর পাশাপাশি ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ৪০ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ৭২ হাজার ৫৮৭ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসরাইল এই চুক্তি লঙ্ঘন করে গাজায় প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে।

সূত্র: আল জাজিরা