ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আব্বাস আরাকচি আজ ভোরে সেখানে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর।
এর আগে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট পুতিন আরাকচির সাথে বৈঠক করবেন।
সূত্র : বাসস



