যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে। এ অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেয়ার উদ্দেশ্যই এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ-সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করে দেয়া।
সূত্র : বাসস



