ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।
তাসনিম নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরো বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনী এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা এ অঞ্চলে যুদ্ধের বিস্তার হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সূত্র: পার্সটুডে



