ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৮ মে) ইসরাইলি সেনাবাহিনীকে এ নির্দেশ দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমরা বর্তমানে গাজা উপত্যকার ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করি। আমার নির্দেশনা হলো হলো সামরিক বাহিনীকে গাজার ৭০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে হবে।’
যুদ্ধবিরতি চুক্তিতে গাজার সব অংশ থেকে ইসরাইলের পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা থাকা সত্ত্বেও বর্তমানে ইসরাইল গাজার ৬০ শতাংশ ভূখণ্ডে তার দখলদারিত্ব প্রসারিত করেছে।
সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই



