যুক্তরাষ্ট্রের সাথে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করেছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আলোচনা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারবে, ততদিন পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে।’



