কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের সাথে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতেই এ অগ্রগতি এসেছে।’
তিনি আরো বলেন, ‘আগামী সময়ে আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। সাবেক ইরানি সর্বোচ্চ নেতার দাফন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।’
সূত্র : বাসস



