ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী।
বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। এর আগেও সেখানে ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।
জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভিযান চলাকালে বুশেহর প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে, হরমুজ প্রণালীর কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম।
সূত্র: তাসনিম নিউজ অ্যাজেন্সি



