খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেয়া হয়েছে ৫ হাজারের বেশি স্কুল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষদের থাকার জন্য পাঁচ হাজারের বেশি স্কুল খুলে দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষদের থাকার জন্য পাঁচ হাজারের বেশি স্কুল খুলে দেয়া হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির শিক্ষামন্ত্রী বলেছেন যে, খামেনির জানাজায় আসা মানুষদের জন্য দেশব্যাপী পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণীকক্ষ খোলা রয়েছে।

এই জানাজায় অংশ নিতে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ১০ মিলিয়নেরও বেশি মানুষ তেহরানে আসবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা