কাতার শুক্রবার (১৭ জুলাই) জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানায়, রাজধানী দোহায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘কাতারের সশস্ত্র বাহিনী আমাদের দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে।’
সূত্র: বাসস



