লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরাইলি বিমান ও কামান হামলায় লেবাননজুড়ে ৭৬টি শহর, নগর ও এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে এই হামলা শুরু হয় এবং দেশের একাধিক অঞ্চলে হামলা চালানো হয়।
গত ২ মার্চ থেকে সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা দুই হাজার ৮৯ ছাড়িয়ে গেছে। এই নতুন ঘটনা লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি যুদ্ধের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে।
সূত্র: মিডল ইস্ট আই



