সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে শনিবার (১৮ জুলাই) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের এটি প্রথম সরাসরি হামলা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
হামলা বা এর লক্ষ্যবস্তু সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।
হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই হামলা ঘটল, যেখানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর সামরিক হামলা চালিয়েছে।
ইরান সর্বশেষ এপ্রিলের শুরুতে জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার সময় সৌদি আরবে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



