ফিলিপাইনে ৯ তলা ভবনধস, উদ্ধার অভিযান চলছে

ফিলিপাইনে একটি নয়তলা নির্মাণাধীন ভবনধসে পড়ার পর ৩০ থেকে ৪০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিপাইনে একটি নয়তলা নির্মাণাধীন ভবনধসে পড়েছে
ফিলিপাইনে একটি নয়তলা নির্মাণাধীন ভবনধসে পড়েছে |সংগৃহীত

ফিলিপাইনে একটি নয়তলা নির্মাণাধীন ভবনধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

রোববার (২৪ মে) ভোরে রাজধানী ম্যানিলার পাম্পাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস শহরে এ ঘটনা ঘটে।

এবিএস-সিবিএন নিউজ জানিয়েছে, অ্যাঞ্জেলেস শহরে বজ্রঝড়ের সময় ভবনটি ধসে পড়ার পর ৩০ থেকে ৪০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে ১০০ জনেরও বেশি পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মী কাজ করছেন।

অ্যাঞ্জেলেস শহরের তথ্য কর্মকর্তা জে পেলায়োর বলেছেন, ধ্বংসস্তূপের নিচের পরিস্থিতি এখনো অস্পষ্ট হলেও কর্তৃপক্ষ অনুসন্ধান পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এ ঘটনায় ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভবন নির্মাণ প্রকল্পের ফোরম্যান এবং তার ১০ জন নির্মাণকর্মী ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি