চীনের গুয়াংজি প্রদেশে বিস্ফোরণে নিহত ৭

চীনের গুয়াংজি প্রদেশে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার (১১) এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের গুয়াংজি প্রদেশে বিস্ফোরণ
চীনের গুয়াংজি প্রদেশে বিস্ফোরণ |সংগৃহীত

চীনের গুয়াংজি প্রদেশে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার (১১) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে একটি বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন।

বিস্ফোরণের কারণ শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

খনিজ ও কৃষি সম্পদে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলে অবস্থিত শিনগান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ১৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারো অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স