আগামী মাসের শুরু থেকেই অতিরিক্ত ২০ দিনের তেলের মজুত ছাড়ার পরিকল্পনা করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ঘোষণার বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।
এর আগে, গত মাসেই বিশ্বের অন্যতম বড় কৌশলগত তেল মজুতগুলোর একটি থেকে সরবরাহ শুরু করে জাপান।
মধ্যপ্রাচ্য সঙ্ঘাতের পরিপ্রেক্ষিতে ডাকা এক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ‘অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে আগামী মাসের শুরুতে বা এরপর থেকে সরকারি জাতীয় তেল মজুত থেকে অতিরিক্ত প্রায় ২০ দিনের সমপরিমাণ তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।’
জাপানের মোট তেল আমদানির প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।
সূত্র: বাসস



