দক্ষিণ লেবাননে নিহত জাতিসঙ্ঘ শান্তিরক্ষী সার্বিয়ার নাগরিক বলে বৃহস্পতিবার (৪ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, জাতিসঙ্ঘের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে তার মৃত্যু হয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিনিয়র সার্জেন্ট মিলোভান ইয়োভানোভিচ আহত হওয়ার পর ঘাঁটির ভেতরে অবস্থিত একটি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেন। পরে তাকে হেলিকপ্টারে করে বৈরুত ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
সূত্র: বাসস



