চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু

চীন ও রাশিয়া চীনের ছিংতাও উপকূলে ‘জয়েন্ট সি-২০২৬’ নামে বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে, যেখানে যৌথ কমান্ড গঠন করে বিভিন্ন সামরিক কৌশল অনুশীলন করা হচ্ছে। একই দিনে চীন প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া
বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া |সংগৃহীত

চীনের উপকূলে আজ সোমবার বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। একই দিনে প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে বেইজিং।

চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘জয়েন্ট সি-২০২৬’ নামে এবারের মহড়া সোমবার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ছিংতাওয়ে শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দু’দেশের নৌবাহিনী একটি যৌথ কমান্ড গঠন করেছে। তারা ‘কমান্ড ও কৌশলগত সমন্বয়’ মহড়ায় অংশ নিয়েছে।

পরে তারা যৌথভাবে নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সরাসরি গোলাবর্ষণের মহড়াও চালাবে।

সূত্র : বাসস