সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলের একটি আরামকো তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) গোষ্ঠীটি এ দাবি করে।
হাউছি-পরিচালিত সাবা নিউজ অ্যাজেন্সিকে একটি সামরিক সূত্র জানিয়েছে, গোষ্ঠীটির বর্ণনা অনুযায়ী, উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জাহ প্রদেশে ‘ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের’ জবাবে এই হামলা চালানো হয়েছে।
সূত্রটি দাবি করেছে, ড্রোনগুলো নির্ভুলভাবে শোধনাগারটিতে আঘাত হেনেছে।
হাউছিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



