ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মঙ্গলবার (১১ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এতে কমপক্ষে ২২ লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিপাইনের বন্যাকবলিত এলাকা
ফিলিপাইনের বন্যাকবলিত এলাকা |সংগৃহীত

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মঙ্গলবার (১১ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

দ্য ফিলিপাইন ডেইলি ইনকোয়ারারের তথ্যমতে, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ আরো চারজনের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে।

এই ভয়াবহ আবহাওয়ায় কমপক্ষে ২২ লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত অঞ্চলজুড়ে ৯১৯টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৯৪ হাজার ৯৯০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কমপক্ষে ৬৮৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে ৪৫টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

অবকাঠামোগত ক্ষতির মোট পরিমাণ এখন ১৪৫ কোটি পেসো (দুই কোটি ৩০ লাখ ডলার)। এর মধ্যে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার পেসো।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি