ইরানের হামলার কারণে কার্যক্রম স্থগিত করার পর পুনরায় ফ্লাইট চালু করেছে কুয়েত বিমানবন্দর।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের টার্মিনাল-৪ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল এবং তা পুনরায় চালু করা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কারিগরি দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর এবং কার্যক্রম পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর‘ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ইরানের এই হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
তেহরান জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজ ও একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা



