ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আবারো পাল্টাপাল্টি হামলা

ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে আলোচনা শেষ হতে না হতেই আবারো পাল্টাপাল্টি হামলা শুরু করেছে আইডিএফ ও হিজবুল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে আলোচনা শেষ হতে না হতেই আবারো পাল্টাপাল্টি হামলা শুরু করেছে আইডিএফ ও হিজবুল্লাহ।

বুধবার (১৫ এপ্রিল) উত্তর ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় রকেট হামলা চালিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরা।

এরমধ্যে কিরিয়াত শমোনা শহরে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুই দফায় হামলা চালানো হয়েছে। এর বাইরে আরো কয়েকটি এলাকায় হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

হিজবুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলেছে, ‘আমাদের দেশ ও দেশের মানুষের ওপর মার্কিন-ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের ওপর এমন হামলা অব্যাহত থাকবে।’

হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিএফ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে, ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা লেবাননে একাধিক বার হামলা চালিয়েছিল। হামলাটি হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র: বিবিসি