ইরানের সাথে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, তার মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ ইরানের সাথে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে।

তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন :

- যদি ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয় এবং ইসলামাবাদে তা স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তানে যেতে পারেন।

- ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, তার মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে; কারণ ওই তারিখের আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে।

- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে পারে।

- যদি ইরানের সাথে কোনো চুক্তি না হয়, তবে যুদ্ধ আবারো শুরু হবে।

- হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ‘বেশ কার্যকরভাবে বজায় রয়েছে’।

সূত্র : আলজাজিরা