মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইইউ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ জুলাইয়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন না হলে নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইইউয়ের প্রধান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইইউয়ের প্রধান

ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা ও সদস্য রাষ্ট্রগুলো মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে যুক্তরাষ্ট্রের সাথে প্রায় এক বছর আগে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একটি সমঝোতায় পৌঁছেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ জুলাইয়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন না হলে নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য’ চুক্তি সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে কাউন্সিল ও পার্লামেন্ট একটি চুক্তিতে পৌঁছেছে।

এই অস্থায়ী সমঝোতা অনুযায়ী, জোটটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা পূরণের পথে রয়েছে।

সূত্র: বাসস