ইরানে ‘কঠোর’ হামলা অব্যাহত থাকবে, যুদ্ধে ‘জিততে’ চায় যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের ‘কঠোর’ হামলা অব্যাহত থাকেবে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ‘জিততে’ চায়।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের ‘কঠোর’ হামলা অব্যাহত থাকেবে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ‘জিততে’ চায়।

শুক্রবার (৩১ জুলাই) দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা শুধু জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এই ধরনের পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি। কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি খুব সহজ। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের ওপর কঠোর হামলা চালাব। একপর্যায়ে তারা বলবে, ‘আমরা আর এটা সহ্য করতে পারছি না’।’

মার্কিন প্রেসিডেন্ট সেইসব প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হচ্ছে যে ইরান এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।

ইরান এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান খুবই খারাপ অবস্থায় আছে। তারা খুবই অসৎ এবং তাদের সাথে সমঝোতা করাটা খুবই অসম্মানজনক।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী যুদ্ধগুলোর সাথে তুলনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র মাত্র পাঁচ মাস ধরে এ যুদ্ধে জড়িত। এ অভিযানে ইরানের সামরিক সক্ষমতাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেয়া হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি