নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুতে ট্রাম্পের শোক

নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শুক্রবার (২৮ আগস্ট) শোক ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হ্যারাল্ডকে ‘দৃঢ়চেতা, গর্বিত ও অত্যন্ত সম্মানিত একজন মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরওয়ের রাজা হ্যারাল্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরওয়ের রাজা হ্যারাল্ড |সংগৃহীত

নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শুক্রবার (২৮ আগস্ট) শোক ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাজা হ্যারাল্ডকে ‘দৃঢ়চেতা, গর্বিত ও অত্যন্ত সম্মানিত একজন মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘তিনি তার দেশকে ভালোবাসতেন এবং তার দেশের মানুষও তাকে সত্যিই ভালোবাসত ও সম্মান করত। এই কঠিন সময়ে আমাদের হৃদয় রাজপরিবার ও নরওয়ের সব মানুষের সাথে রয়েছে। এটি সত্যিই এক বিরাট ক্ষতি!’

উল্লেখ্য, শুক্রবার ২৮ আগস্ট হ্যারাল্ড শেষনিশ্বাস ত্যাগ করেন।

সূত্র : বাসস