গত মাসে ভেনিজুয়েলায় পরপর দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৮২৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৫ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, এই শক্তিশালী ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।
রদ্রিগেজ বলেন, কর্তৃপক্ষ এক লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দিয়েছে এবং ২০ হাজার ৮৫৭ জনকে আশ্রয় দেয়ার জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করেছে, যেখানে ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী বাসস্থানহীন রয়েছেন।
তার মতে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ধসে পড়েছে।
গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পটি আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



