কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছাড়ার সময় ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) রাতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে।
দেশটিতে শুক্রবার ওকানাগান লেকের কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র: বাসস



